জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান লোগোটির ইংরেজি অনুবাদপূর্বক ব্যবহার করা হোক


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৪, ১০:২৩ অপরাহ্ণ /
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান লোগোটির ইংরেজি অনুবাদপূর্বক ব্যবহার করা হোক

মাহবুব নেওয়াজ মুন্না

জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটি পাবলিক বিশ্ববিদ্যালয় যার স্টাডি ক্যাম্পাস সারাদেশের বিভিন্ন কলেজ ও ইনস্টিটিউটসমূহে বিস্তৃত। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বাংলাদেশের অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চতর পড়াশোনা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করছেন।

১৯৯২ সালে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান কোর্সসমূহের মধ্যে রয়েছে পিএইচডি প্রোগ্রাম, এমফিল প্রোগ্রাম, আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম, গ্র্যাজুয়েট প্রোগ্রাম এবং পিজিডি কোর্স ইত্যাদি। কিছুদিন আগে মূল ক্যাম্পাসে ৪টি বিষয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামও শুরু হয়েছে যা খুশির খবর।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কিছু সংগত কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিদেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসেন না অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো বিদেশে পড়াশোনা করতে যেতে নানা জটিলতায় ভুগেন। কারণ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো, ভর্তির প্রজ্ঞাপন ও বেশীরভাগ কারিকুলামই ইংরেজি ভাষায় নয়।

অথচ, কিছুদিন আগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পুরো লোগোটিই পরিবর্তন করা হয়েছে। সেটির মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগোটি পুরো পরিবর্তনের দরকার নেই, শুধুমাত্র বর্তমান লোগোটির নামের অংশটি বাংলার পাশাপাশি ইংরেজি অনুবাদপূর্বক  ব্যবহার করলেই হয়ে যায়। বিশ্ব ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লোগো পরিবর্তনের বিষয়টি নতুন নয়। ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগোটি অনেকবার পরিবর্তন করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান লোগো | ছবি : উইকিপিডিয়া

প্রথমতঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগোটির নামে অংশটি যদি বাংলা পাশাপাশি ইংরেজি অনুবাদপূর্বক ব্যবহার করা হয় তাহলে বিশ্বব্যাপী সবাই সহজে চিনতে পারবে। দ্বিতীয়তঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা বিদেশে উচ্চতর পড়াশোনা ও চাকুরী করতে যায় তারা সহজেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগোটি প্রদর্শনের মাধ্যমে তাদের প্রাথমিক পরিচয় দিতে পারবেন। যারা বিদেশ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসবেন তাদেরও সহজ হবে। যেমন – সিঙ্গাপুর, ফিলিপাইনসহ অন্যান্য দেশের ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোর লোগো ইংরেজিতে।

তাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধাবোধ রেখে বিনীত অনুরোধ, শিক্ষার্থীদের বৈশ্বিক চাহিদার অংশ ও যুগের সাথে তাল মিলিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান লোগোটির বিশ্ববিদ্যালয়ের নামের অংশটি বাংলার পাশাপাশি ইংরেজি অনুবাদপূর্বক তা ব্যবহার করলে ভালো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আরো ২টি বিষয় যেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করলে ভালো হবে মনে করি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমের ভাষা বিশ্বজনীন করার অংশ হিসেবে ভর্তির প্রজ্ঞাপন, নোটিশ, পরিপত্র, জার্নাল ইত্যাদি ইংরেজি ভাষাতেও প্রকাশ করা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু কারিকুলাম ইংরেজি ভাষায় করা যাতে শিক্ষার্থীদেরকে বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ক্রেডিট টান্সফারের ক্ষেত্রে নতুন করে আবার MOI সংগ্রহ করতে না হয়।

 

লেখক: প্রাক্তন শিক্ষার্থী, এমবিএ (ব্যবস্থাপনা), কক্সবাজার সিটি কলেজ ও বেসরকারি উন্নয়ন সংস্থা শেডে কর্মরত

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৫
  • দুপুর ১২:০৪
  • বিকেল ৪:৪০
  • সন্ধ্যা ৬:৫৩
  • রাত ৮:১৯
  • ভোর ৫:১১

সর্বাধিক পঠিত

কোনো সংবাদ পাওয়া যায়নি।

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp