জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার তারিখ ঘোষণা


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ /
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার তারিখ ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা ইএমএস সফটওয়্যারের মাধ্যমে আগামী ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষরসহ ৬ এপ্রিল বিকেল ৩.০০ টায় প্রকাশ করা হবে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সব কলেজ কর্তৃপক্ষ প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট নিয়ে প্রবেশপত্রের নির্ধারিত স্থানে অধ্যক্ষের সিলসহ স্বাক্ষর দিয়ে পরীক্ষার্থীদের কাছে বিতরণ করবে। প্রবেশপত্র বিতরণের সময় প্রবেশপত্রের ছবির সঙ্গে অবশ্যই রেজিস্ট্রেশন কার্ডের ছবি মিলিয়ে নিতে হবে এবং রেজিঃ নম্বর ও রোল নম্বর সঠিক আছে কি-না যাচাই করতে হবে।

উল্লেখ্য যে, কোন বৈধ পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া না গেলে বা প্রবেশপত্রে কোন প্রকার ভুল দৃষ্টিগোচর হলে ১২ এপ্রিলের মধ্যে অধ্যক্ষের সুপারিশসহ পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করে সংশোধন করে নিতে হবে।

রোল বিবরণী ও হাজিরা সীট Examination Management System (EMS)-এর কলেজ প্যানেল থেকে ডাউনলোড করে প্রিন্ট কপি নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা শুরুর তিন দিন পূর্বে সরবরাহের ব্যবস্থা নিতে হবে।

প্রবেশপত্র ডাউনলোড করার লিংক: যে কোন ব্রাউজারের এড্রেসবারে http://ems.nu.ac.bd টাইপ করে Examination Management System (EMS) সফটওয়‍্যারের ওয়েবপোর্টালে প্রবেশ করতে হবে। হোম পেইজের “College login (Admin)” মেনুতে ক্লিক করে কলেজ কোড (XXXX) এবং পাসওয়াড (XXXXXX) দিয়ে প্রবেশ করতে হবে। কলেজ প্রোফাইল থেকে পাসওয়ার্ড সংগ্রহ করা যাবে। কলেজ প্যানেল বাম পাশের মেনুবার থেকে “Admit Card” মেনুতে ক্লিক করে “Select Exam” এ পরীক্ষার নাম নির্বাচন করে “Search” বাটনে ক্লিক করলে “Admit Card By Subject” টেবিলে প্রবেশপত্র, হাজিরা শীট, রোল বিবরণী শীট পাওয়া যাবে: ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। তাছাড়া কলেজ ইউজারের প্যানেল থেকেও বিষয়ওয়ারী প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

উল্লেখ্য যে, ২০২৫ সালের ৯ ডিসেম্বরে প্রকাশিত কলামে উল্লেখিত শর্ত মোতাবেক ২০২৪-২৫ শিক্ষাবর্ষ পর্যন্ত কলেজ ‘স্নাতক (পাস) ডিগ্রি কোর্স’ অধিভুক্তির নবায়ন থাকতে হবে, অন্যথায় ২০২৪ সালের ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র বিতরণ স্থগিত রাখা হরে।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৮
  • দুপুর ১২:০৬
  • বিকেল ৪:৪২
  • সন্ধ্যা ৬:৫৪
  • রাত ৮:২০
  • ভোর ৫:১৪

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp