সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস উদযাপন যেভাবে


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ /
সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস উদযাপন যেভাবে

সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীনতা দিবসে করণীয় নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। দিবসটিতে জাতীয় পতাকা উত্তোলন, দিবসের তাৎপর্য তুলে ধরে রচনা প্রতিযোগিতা ও আলোচনা, মিলাদ মাহফিলসহ অন্যান্য কর্মসূচির আয়োজন করতে হবে।

সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বাধীনতা দিবস উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগেই নির্দেশনা দেয়া হয়েছে। আবার করণীয় সর্ম্পকে আগামীকাল মঙ্গলবার চিঠি দেয়া হবে। মঙ্গলবার ও বুধবার এই দুইদিন অফিস খোলার মধ্যেই এই চিঠি আমরা দিয়ে দেবো।

এর আগে ৮ মার্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কর্মসূচির নির্দেশনা দেয়া হয়েছিলো। তাতে বলা হয়েছিলো ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা আয়োজন। ২৬ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করতে হবে।

কর্মকসূচির মধ্যে আরো রয়েছে, ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত সুবিধাজনক দিন, সময়ে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করতে হবে। স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরিসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা আয়োজন।

এ ছাড়াও ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত সুবিধাজনক সময়ে রচনা, আবৃত্তি এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা। সব শিক্ষাপ্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা।

২৬ মার্চ সকাল ৮টায়, সুবিধাজনক সময়ে ১৮ দেশের সকল বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করতে হবে।

সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে এ অনুষ্ঠান স্টেডিয়াম, সুবিধাজনক স্থানে আয়োজন করতে হবে। একই সঙ্গে ২৬ মার্চ সকাল ৮টায় জাতীয় স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশ অনুষ্ঠিত হবে।

এই কর্মসূচি বাস্তবায়ন করবে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ শিশু একাডেমি, সব বিভাগীয় কমিশনার, সব ডিআইজি, সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসাররা।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৫
  • দুপুর ১২:০৪
  • বিকেল ৪:৪০
  • সন্ধ্যা ৬:৫৩
  • রাত ৮:১৯
  • ভোর ৫:১১

সর্বাধিক পঠিত

কোনো সংবাদ পাওয়া যায়নি।

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp