স্কুল-কলেজ শিক্ষকদের নভেম্বরের এমপিও আবেদন নিষ্পত্তির সময় বৃদ্ধি


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৪, ৯:০৪ অপরাহ্ণ /
স্কুল-কলেজ শিক্ষকদের নভেম্বরের এমপিও আবেদন নিষ্পত্তির সময় বৃদ্ধি

স্কুল-কলেজ শিক্ষকদের নভেম্বরের এমপিও আবেদন নিষ্পত্তির সময় ১২ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে আসা এমপিও আবেদনগুলো নিষ্পত্তি করতে পারবেন।

গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (সাধারণ প্রশাসন) সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) নভেম্বর মাসের বিভিন্ন ধরনের অনলাইন এমপিও আবেদন নিষ্পত্তি করার জন্য অঞ্চলের পরিচালক, উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের পূর্বনির্ধারিত সময়সীমা পুননির্ধারণ করা হলো।

উপজেলা শিক্ষা কর্মকর্তারা তাদের কাছে আসা অনলাইন এমপিও আবেদন ১৮ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করবেন। জেলা শিক্ষা কর্মকর্তারা তাদের কাছে আসা অনলাইন এমপিও আবেদন ২৫ অক্টোবরের মধ্যে নিষ্পত্তি করবেন। অঞ্চলের পরিচালক-উপপরিচালকরা (মাধ্যমিক) ১২ অক্টোবরের মধ্যে আর অঞ্চলের প্রোগ্রামাররা অঞ্চলের পরিচালক এবং উপপরিচালকের (মাধ্যমিক) অনুমোদিত এমপিও আবেদন ১২ নভেম্বরের মধ্যে ইএমআইএস সেলে পাঠাবেন।

এই পুনর্নির্ধারিত সময়সীমা শুধুমাত্র নভেম্বর মাসের অনলাইন এমপিও আবেদন নিষ্পত্তি করার জন্য।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৮
  • দুপুর ১২:০৬
  • বিকেল ৪:৪২
  • সন্ধ্যা ৬:৫৪
  • রাত ৮:২০
  • ভোর ৫:১৪

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp