জাবির অনার্স প্রথমবর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৩, ৫:৩০ অপরাহ্ণ / ০            
জাবির অনার্স প্রথমবর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের স্নাতক প্রথমবর্ষ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

সোমবার ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানের সই করা এ সময়সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২২ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষা প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোনো কারণ দর্শন ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে যোগাযোগ করে পরীক্ষার সময়সূচি জেনে নিতে হবে।

প্রথমদিনে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ১টার সময় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখ থাকবে।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৮
  • দুপুর ১২:০৬
  • বিকেল ৪:৪২
  • সন্ধ্যা ৬:৫৪
  • রাত ৮:২০
  • ভোর ৫:১৪

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp

জাতীয় বিশ্ববিদ্যালয় বিভাগের আরো খবর

আরও খবর