জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ বিষয়ে অন-ক্যাম্পাস ভর্তির ফল প্রকাশ


Shikkha Songbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৩, ২:০৮ অপরাহ্ণ / ৩২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪ বিষয়ে অন-ক্যাম্পাস ভর্তির ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চালু হওয়া অন-ক্যাম্পাস ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামের ফল প্রকাশিত হয়েছে। প্রথম ব্যাচে চারটি বিষয়ে মোট ১৬০ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল চারটার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে গিয়ে আবেদনকারীরা ফল দেখতে পারবেন।

চারটি বিষয়ে অনার্স কোর্স হচ্ছে—এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স।

বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় বলেছে, ১৪ সেপ্টেম্বর ভর্তি–ইচ্ছুকদের সাক্ষাৎকার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। এরপর ২৫ সেপ্টেম্বর থেকে এই সেশনের প্রথম বর্ষের শ্রেণি কার্যক্রম শুরু হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ব্যাচে মোট ১৬০ শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এর মধ্যে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। এ ছাড়া অন্য তিন বিষয় আইন, বিবিএ ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক সব শাখার শিক্ষার্থীদেরই আবেদন গ্রহণ করা হয়। এর আগে গত ২৭ জুলাই থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ শুরু হয়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অন-ক্যাম্পাস অনার্স কোর্সের শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন ২৭ জুলাই থেকে অনলাইনে শুরু হয়। ভর্তির আবেদন কার্যক্রম শেষ হয় ৫ সেপ্টেম্বর।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:১০
  • দুপুর ১২:০৮
  • বিকেল ৪:৪১
  • সন্ধ্যা ৬:৪২
  • রাত ৮:০১
  • ভোর ৫:২৯

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp