চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. ওমর ফারুক ইউসুফ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৪, ১০:২৪ অপরাহ্ণ /
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. ওমর ফারুক ইউসুফ

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় চার বছরের মেয়াদে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬’ এর ১২ ধারা অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফকে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর শূন্য পদে নিয়োগ করা হলো।

নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিযুক্তির মেয়াদ চার বছর হবে, এ পদে তিনি অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, ভাইস-চ্যান্সেলর হিসাবে ‘চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬’ এর ১৩ ধারা অনুযায়ী তাঁর দায়িত্বাবলী পালন করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৮
  • দুপুর ১২:০৬
  • বিকেল ৪:৪২
  • সন্ধ্যা ৬:৫৪
  • রাত ৮:২০
  • ভোর ৫:১৪

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp