একাদশ শ্রেণিতে অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৪, ৯:২৭ অপরাহ্ণ /
একাদশ শ্রেণিতে অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি

চলতি ২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে আট দিন সময় বাড়ানোর তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের চলমান রেজিস্ট্রেশন কার্যক্রমের সময়সীমা আগামী ৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। শিক্ষা বোর্ডগুলোর অধীন দেশের সব উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানকে ভর্তির ওয়েবসাইটে প্রবেশ করে আগামী ৮ অক্টোবর বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে সাবমিট করার কাজ সম্পন্ন করার অনুরোধ করা হলো।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৫
  • দুপুর ১২:০০
  • বিকেল ৪:৩৫
  • সন্ধ্যা ৬:৪৬
  • রাত ৮:১১
  • ভোর ৫:১০

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp