সংযুক্ত আরব আমিরাতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৩, ২:৪৫ অপরাহ্ণ /
সংযুক্ত আরব আমিরাতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু
সংযুক্ত আরব আমিরাতে চালু হচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ. ফ. ম. মেজবাহ উদ্দিন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।তিনি জানান, বাউবির ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইংয়ের উদ্যোগে বুধবার বিকেলে বাউবি এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে এক অনলাইন মতবিনিময় সভায় সংযুক্ত আরব আমিরাতে বাউবির নিশ-২ শিক্ষাকার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়। বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার সভাপতি হিসেবে অনলাইনে সংযুক্ত থেকে বহি:বাংলাদেশ নিশ-২ শিক্ষা কার্যক্রমের এই উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মো: আবু জাফর। সংযুক্ত আরব আমিরাতের ডেপুটি চীফ অব মিশন মো: মিজানুর রহমান বলেন বাউবির এই প্রোগ্রাম সময়োপযোগী। তিনি শিক্ষার গুণগত মান বজায় রাখার কথা উল্লেখ করেন এবং একটি টার্গেট গ্রুপ খুজে বের করে তাদের চাহিদা মাফিক প্রোগ্রাম/কোর্স চালুর কথা উল্লেখ করেন। বিশেষ অতিথি হিসেবে বাউবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বক্তব্য রাখেন।
ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং এর যুগ্ম-পরিচালক এমএস সঙ্গীতা মোরশেদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাউবির ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন এবং সামজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার ড. মহাঃ শফিকুল আলম। জুম ওয়েবিনারে দুবাই ও উত্তর আমিরাতর ডেপুটি কনসাল জেনারেল মো: শাহেদুল ইসলাম, কমার্শিয়াল  কাউসেলর কামরূল হাসান, কাউসেলর (শ্রম) মো: আবদুস সালাম. প্রথম সচিব (ইসিটি) মো: শাহরিয়ার আলম, প্রথম সচিব (পাসপোর্ট) মো: কাজী ফয়সাল, প্রথম সচিব (প্রেস) মো: আরিফুর রহমান,  প্রথম সচিব (শ্রম) শাহনাজ পারভীন, প্রথম সচিব (এনআইডি ও স্পোর্টস) মো: বদরূল আলম, দ্বিতিীয সচিব (এইচওসি) মানিক রঞ্জন বড়ুয়া, দ্বিতিীয সচিব (প্রটোকল) মো: সাজ্জাদ জহির, বাউবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সংযুক্ত আরব আমিরাতের রেমিটেন্স যোদ্ধারা সংযুক্ত ছিলেন।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৮
  • দুপুর ১২:০৬
  • বিকেল ৪:৪২
  • সন্ধ্যা ৬:৫৪
  • রাত ৮:২০
  • ভোর ৫:১৪

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp