প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মার্চ ২৭, ২০২৬, ১:১১ পূর্বাহ্ণ /
প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের পরীক্ষার্থীর তথ্য (ডিআর) আইপিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রি, যাচাই, অনুমোদনসহ প্রবেশপত্র প্রিন্টের সময়সূচি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে পরীক্ষার কেন্দ্র নির্বাচন, পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষক এন্ট্রি প্রদানের সময়সূচি। আজ বুধবার (২৫ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

সব উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো চিঠি থেকে জানা গেছে, বেসরকারি বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫–এর পরীক্ষার্থীর তথ্য (ডিআর) আইপিইএমআইএস সফটওয়্যারে এন্ট্রিকরণ (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ), যাচাইকরণ এবং অনুমোদন, পরীক্ষার কেন্দ্র নির্বাচন, পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষক এন্ট্রি প্রদান কার্যক্রম নির্দিষ্ট সময়সূচি মোতাবেক সম্পন্ন করতে জানানো হয়েছে।

সূচি অনুযায়ী বিদ্যালয় থেকে অনলাইনে আইপিইএমআইএস সিস্টেমে পরীক্ষার্থীর তথ্য (ডিআর) এন্ট্রি (পরীক্ষার্থীর ছবি ও স্বাক্ষর আপলোডসহ) সম্পন্নকরণ এবং সঠিকতা যাচাই করে এইউপিইও বা এটিপিইও এবং ইউপিইও বা টিপিইওদের আইডিতে পাঠানো ও অনুমোদনের সময়সীমা ২৪–২৫ মার্চ। এই দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা এইউপিইও বা এটিপিইও

২৬–২৮ মার্চের মধ্যে পরীক্ষার কেন্দ্র নির্বাচন করবেন এইউপিইও বা এটিপিইও। পরীক্ষক, নিরীক্ষক ও প্রধান পরীক্ষক এন্ট্রি করতে হবে ২৯ মার্চ থেকে আগামী ২ এপ্রিলের মধ্যে। এই দায়িত্ব পালন করবেন ইউপিইও বা টিপিইও।

প্রবেশপত্র প্রিন্ট করা যাবে ৬ থেকে ১৩ এপ্রিল। এ কাজ করবেন প্রধান শিক্ষক অথবা ইউপিইও বা টিপিইও।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৫
  • দুপুর ১২:০৪
  • বিকেল ৪:৪০
  • সন্ধ্যা ৬:৫৩
  • রাত ৮:১৯
  • ভোর ৫:১১

সর্বাধিক পঠিত

কোনো সংবাদ পাওয়া যায়নি।

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp