জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল পুনঃ নিরীক্ষার আবেদন শুরু


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৪, ৮:২২ পূর্বাহ্ণ /
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল পুনঃ নিরীক্ষার আবেদন শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২০২২ সালের অনার্স ৩য় বর্ষের ফল পুনঃ নিরীক্ষার আবেদন ২০ অক্টোবর শুরু হয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদনসহ ব্যাংকে টাকা জমা দেয়া যাবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট 103.113.200.36/PAMS/ICTUnit/Re_scruting.aspx থেকে Online-এ আবেদন Form পূরণ ও Pay Slip ডাউনলোড করে সোনালী ব্যাংকের যেকোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের Online payment gateway ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা- নগদ, বিকাশ, রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন- AMERICAN EXPERESS, VISA, DBBL, NEXUS, MASTER CARD অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব নম্বর থেকে Online-এ টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবেন। ফি জমাদানের সঙ্গে-সঙ্গে আবেদন প্রক্রিয়া শেষ হবে।

নির্ধারিত সময়ের আগে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, Pay Slip ডাউনলোড করা এবং টাকা জমা দেয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দেয়া হলে এবং পরবর্তীতে যেকোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আবেদনের কপি বা পে- স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই। ফলাফল পুনঃমূল্যায়ন ফি প্রতিপত্র ১ হাজার ২০০ টাকা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যেকোনো তথ্যের জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনো সূত্র থেকে পাওয়া তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৪:১০
  • দুপুর ১২:০৮
  • বিকেল ৪:৪১
  • সন্ধ্যা ৬:৪২
  • রাত ৮:০১
  • ভোর ৫:২৯

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp