এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ /
এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ

২০২৬ সালের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে নির্বাচিত পরীক্ষা কেন্দ্রের চূড়ান্ত তালিকা (লিখিত ও ব্যাবহারিক পরীক্ষার জন্য) সংশ্লিষ্ট সকলের অবগতি ও যথাযথ কার্যার্থে প্রকাশ করা হলো। পরীক্ষা কেন্দ্রের অধীনে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের তালিকা কেন্দ্রের ডান পাশে উল্লেখ করা হলো।

এতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে পরীক্ষার্থীগণ তাদের নিজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে, কোনো ভেন্যু পরিবর্তন করে পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবেনা। তবে, স্থানীয় প্রশাসন প্রয়োজন বোধে সুষ্ঠু পরীক্ষা গ্রহণের স্বার্থে কেন্দ্র সচিবের সাথে আলোচনাক্রমে ভেন্যু নির্বাচন করে পরীক্ষা গ্রহণ করতে পারবেন এবং এ ক্ষেত্রে অবশ্যই বোর্ডকে অবহিত করতে হবে এবং নির্ধারিত কেন্দ্রের কেন্দ্র সচিবই উক্ত ভেন্যুর পরীক্ষা পরিচালনা করবেন।

এর আগে, গত ৫ মার্চ কেন্দ্র তালিকা প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়েছিল কারিগরি শিক্ষা বোর্ড।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৮
  • দুপুর ১২:০৬
  • বিকেল ৪:৪২
  • সন্ধ্যা ৬:৫৪
  • রাত ৮:২০
  • ভোর ৫:১৪

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp