চবির এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ


Shikkha Songbad প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৪, ৪:০১ অপরাহ্ণ /
চবির এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ বা ইনস্টিটিউটসমূহ এবং জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এম.ফিল ও পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা হচ্ছে।

ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে এম.ফিল ও পিএইচ.ডি উভয় ক্ষেত্রে ফি বাবদ গবেষণাবৃত্তিসহ ৭০০ টাকা এবং গবেষণাবৃত্তি ছাড়া ৫০০ টাকা পরিশোধ করতে হবে। অগ্রণী বা জনতা ব্যাংকের যে কোন শাখা হতে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে ইস্যুকৃত ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারসহ আবেদন ফরম ২১ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রার অফিসের উচ্চ শিক্ষা ও গবেষণা শাখায় জমা দেয়া যাবে।

অসম্পূর্ণ এবং নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এম.ফিল ও পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা ও অন্যান্য নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.cu.ac.bd অথবা প্রশাসনিক ভবনের উচ্চ শিক্ষা ও গবেষণা শাখা হতে জানা যাবে।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৫
  • দুপুর ১২:০০
  • বিকেল ৪:৩৫
  • সন্ধ্যা ৬:৪৬
  • রাত ৮:১১
  • ভোর ৫:১০

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp