আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল কামিল মাদ্রাসা বন্ধ ঘোষণা


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৪, ২:৪৯ পূর্বাহ্ণ /
আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল কামিল মাদ্রাসা বন্ধ ঘোষণা

দেশের সব স্কুল, কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনার পর এবার ফাজিল ও কামিল স্তুরের সব মাদ্রাসা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ জুলাই) রাতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সই করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম।

এতে বলা হয়, সরকার ও ইউজিসির সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সব সকল ফাজিল ও কামিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দেশের সব মাধ্যমিক (স্কুল), উচ্চমাধ্যমিক (কলেজ) পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান, মাদরাসা ও পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর কিছুক্ষণ পরই চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সব বিষয়ের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব অনার্স কলেজও বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সরকারের সিদ্ধান্তে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের আবাসিক হলও বন্ধ ঘোষণা করা হয়।

আরবি বিশ্ববিদ্যালয় বন্ধের বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে 

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৪
  • দুপুর ১২:০৩
  • বিকেল ৪:৩৯
  • সন্ধ্যা ৬:৫১
  • রাত ৮:১৮
  • ভোর ৫:১১

সর্বাধিক পঠিত

কোনো সংবাদ পাওয়া যায়নি।

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp