কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন


শিক্ষা সংবাদ প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৫, ৮:৩০ পূর্বাহ্ণ /
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। সংশোধিত সময় অনুযায়ী, ভর্তি পরীক্ষা আগামী ১২ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর ১২টার পরিবর্তে একই দিনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। গত বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৭ মার্চ অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটি ৪র্থ সভার সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষার এ সময় পরিবর্তন করা হয়েছে।

কৃষিবিজ্ঞান বিষয়ের ডিগ্রি প্রদানকারী ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ৩ হাজার ৮৬৩ আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৪ হাজার ৩৬ শিক্ষার্থী। এই হিসাবে প্রতিটি আসনে গড়ে লড়বেন ২৫ ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী।

দেশের ৯টি পরীক্ষাকেন্দ্রে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রগুলো হলো:

১. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ

২. গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর

৩. শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা

৪. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী

৫. চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম

৬. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট

৭. খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা

৮. হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ

৯. কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম।

আমাদের ফেসবুক পেজে দেখুন

সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ভোর ৩:৪৪
  • দুপুর ১২:০২
  • বিকেল ৪:৩৮
  • সন্ধ্যা ৬:৫০
  • রাত ৮:১৬
  • ভোর ৫:১০

সর্বাধিক পঠিত

আমাদের ড্রিমপোস্ট সোশ্যাল সাইটে ফলো করুন

Dreampost Widget for Shikkha Songbad
Dreampost আপডেট ভিজিট করুন

আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন

Follow us on Facebook Follow us on Twitter Subscribe us on Youtube Follow us on Pinterest Contact us on WhatsApp